
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার মোহাম্মদপুর থানার নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, গত তিন মাসে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনই মোহাম্মদপুরকে পুরোপুরি অপরাধমুক্ত করা সম্ভব নয় বলেও জানান তিনি।
এ সময় তেজগাঁও জোনে পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি রাতে অটোরিকশা গ্যারেজের ভেতরে যাদের পাওয়া যাবে, তাদের আসংগৃহীত ছবি টকের নির্দেশ দেওয়া হয়েছে।