1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।

সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চাঁদাবাজির অভিযোগে এসআরবি মিজানুর রহমান স্বপনকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত