1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নিউইয়র্কে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলতি মাসে নিউইয়র্কে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা, মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা ও এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করতে চায় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে অন্যতম প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র শুধু হরমুজ প্রণালি নিয়ে অন্তর্বর্তী সমঝোতা করে পরে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। অন্যদিকে ইরান সাত দিনের একটি ব্যবস্থা প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি অর্থের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরে আলাদাভাবে করার প্রস্তাব দিয়েছে তেহরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পরমাণু কর্মসূচি—দুই বিষয়কে কীভাবে একই সমঝোতার আওতায় আনা যায়, তা নিয়ে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত