1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রামে সাইবার চক্রের আস্তানা, গ্রেপ্তার ৬৩ বিদেশি

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

চট্টগ্রামের খুলশীতে একটি ভাড়া বাড়িতে সাইবার প্রতারণার কার্যক্রম চালানোর অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে লাওসের ৩৫, পাকিস্তানের ২১, চীনের ৫ এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন।
পুলিশ জানায়, প্রায় দেড় মাস ধরে বাড়িটি ভাড়া নিয়ে কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছিল চক্রটি। অনলাইন জুয়া, চাকরির প্রলোভন এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযানে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার সরঞ্জাম, পেনড্রাইভ ও সিমকার্ডসহ নানা প্রযুক্তি সামগ্রী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কারও কাছে পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের বাংলাদেশে অবস্থান এবং স্থানীয় সহযোগীদের বিষয়ে তদন্ত করছে পুলিশ। জব্দ করা ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করে চক্রটির কার্যক্রম ও সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত