1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রামে ৭০ বিদেশি নাগরিক আটক, উদ্ধার ১৭০ ইলেকট্রনিক ডিভাইস

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রামে ৭০ বিদেশি নাগরিক আটক, উদ্ধার ১৭০ ইলেকট্রনিক ডিভাইস

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনের অষ্টম তলায় অভিযান চালানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও থানা-পুলিশের একটি দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। সেখান থেকেই ৭০ বিদেশি নাগরিককে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিদের কেউ কেউ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। বিষয়টি নিশ্চিত হতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন চীনের এবং একজন তাইওয়ানের নাগরিক ছিলেন। ওই অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন ধরনের যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের ওই হোটেলে অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয় এবং আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চীন ও তাইওয়ানের কয়েক শ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেলে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব কর্মকাণ্ডে কার কী ধরনের ভূমিকা ছিল এবং বিপুলসংখ্যক আইফোন কী কাজে ব্যবহৃত হতো, তা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত