1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

শুধু অক্ষরজ্ঞান নয়, এবার সাক্ষরতায় যুক্ত হচ্ছে কর্মদক্ষতা

লামিয়া আহমেদ রিমু
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শুধু অক্ষরজ্ঞান নয়, এবার সাক্ষরতায় যুক্ত হচ্ছে কর্মদক্ষতা

দেশে সাক্ষরতার সংজ্ঞায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। শুধু পড়তে-লিখতে পারা নয়, এবার সাক্ষরতার সঙ্গে ডিজিটাল জ্ঞান, মৌলিক গণিত, জীবিকাদক্ষতা ও কর্মসংস্থানের সক্ষমতাকেও যুক্ত করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, মানুষের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান কাজে লাগানোর সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে সাক্ষর মানুষকে আরও দক্ষ ও কর্মমুখী করে তোলাই লক্ষ্য।

বিবিএসের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। এখনও প্রায় ৩ কোটি ৭৫ লাখ মানুষ নিরক্ষর। এ অবস্থায় কার্যকর সাক্ষরতা বাড়ানোর পাশাপাশি প্রাপ্তবয়স্কদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকার ২০৩১ সালের মধ্যে দেশের সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। পাশাপাশি প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল সাক্ষরতা ও জীবিকাদক্ষতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

শিক্ষাবিদদের মতে, শুধু কাগজে সাক্ষরতার হার বাড়ানো নয়—সাক্ষরতার মাধ্যমে মানুষের জীবন ও জীবিকায় বাস্তব পরিবর্তন আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত