1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে আরও ১ কোটি ডলার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি না করে সংস্থাটির নিজস্ব তহবিল থেকে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ।

উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানি যৌথভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেন। এতে ফিফার নিজস্ব তহবিল থেকে ২০০ কোটি ডলারের বেশি অর্থ সদস্য দেশগুলোর মধ্যে বিতরণের আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ১ কোটি ডলার করে দেওয়া হবে। সে হিসাবে বাংলাদেশও পেতে পারে ১ কোটি ডলার। পাশাপাশি ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে ৩ কোটি ৬০ লাখ ডলার করে এবং আঞ্চলিক সংস্থাগুলোকে ৩০ লাখ ডলার করে দেওয়ার প্রস্তাব রয়েছে।

উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত অর্থ বিতরণের পরও ফিফার হাতে প্রায় ২৬০ কোটি ডলারের নগদ রিজার্ভ থাকবে।

এদিকে, ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই এমন পরিকল্পনা নেওয়ার সমালোচনা করেছেন কনফেডারেশন প্রধানেরা। তাঁদের মতে, ফিফার হাতে থাকা অর্থ থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে অতিরিক্ত সহায়তা দেওয়া সম্ভব। এ জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার প্রয়োজন নেই।

তবে প্রস্তাবটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বাংলাদেশের অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত