1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মেসিই কি হতে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ভবিষ্যতে দেশটির প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন এবং নির্বাচনে সহজেই জয়ী হতে পারেন—এমন ভবিষ্যদ্বাণী করেছেন চীনা শিক্ষাবিদ ও অনলাইন ভাষ্যকার জিয়াং শুয়েকিন।

‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ নামে পরিচিত জিয়াং সম্প্রতি বিতর্কিত কনটেন্ট নির্মাতা স্নিকোর কিক চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

জিয়াংয়ের দাবি, ভবিষ্যতে মেসি আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন এবং সহজেই জয়ী হবেন। এমনকি তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন বলেও মন্তব্য করেন।

তবে মেসির রাজনীতিতে প্রবেশের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে জিয়াংয়ের বক্তব্যকে আপাতত ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী হিসেবেই দেখা হচ্ছে।

আর্জেন্টিনায় মেসির জনপ্রিয়তা অবশ্য ব্যাপক। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন তিনি। এর আগে ২০২১ সালের কোপা আমেরিকা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা।

ফুটবলের বাইরেও মেসিকে ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা হয়েছে। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়; এটি কেবল জিয়াং শুয়েকিনের করা একটি ভবিষ্যদ্বাণী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত