1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

অপেক্ষা আরও বাড়ল ‘আন্ধার’-এর, মুক্তির তারিখ বদল

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় আগামী ১৬ অক্টোবরের পরিবর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

নির্মাতা ও সিনেমাটির অভিনেতা চঞ্চল চৌধুরীর ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। আগামী বছর ঈদ বাদ দিয়ে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আসবে ‘আন্ধার’।

মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে পরিচালক রায়হান রাফী জানান, চাইলে ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে তাতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। সিনেমার ভিজ্যুয়াল মানের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চান না তিনি। এ কারণে অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামী বছর ২৬ মার্চ সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী দর্শকদের উদ্দেশে বলেন, তারা যেভাবে সিনেমাটির সঙ্গে ছিলেন, আরও কিছুদিন একইভাবে পাশে থাকার আহ্বান জানান।

‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। সিনেমাটিতে আরও রয়েছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত