1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

এক ম্যাচে ৫ সেঞ্চুরি, ওয়ানডে ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে এক ম্যাচে হয়েছে পাঁচটি সেঞ্চুরি, যা ওয়ানডেতে আগে কখনো দেখা যায়নি।

ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপ। জবাবে ভারতের হয়ে শতরান করেন রোহিত শর্মা ও শুবমান গিল।

রোহিত শর্মা ১০১ রানে আউট হলেও শুবমান গিল ২২৩ রান করে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন।

এর আগে এক ওয়ানডেতে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড ছিল। এমন ঘটনা ঘটেছিল তিনবার—১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে, ২০১৩ সালে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এবং ২০২৩ সালে হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে।

তবে গুয়াহাটিতে এক ম্যাচে পাঁচ ব্যাটারের সেঞ্চুরির মাধ্যমে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল ওয়ানডে ক্রিকেট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত