বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের মূল পর্ব ‘জেনারেল ডিবেট’ ইতোমধ্যে শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা বক্তব্য দিচ্ছেন। মঙ্গলবারের অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।