1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড নজিরবিহীন: জাতিসংঘ মহাসচিব

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত
সংগৃহীত ছবি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর যে মাত্রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নজিরবিহীন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজার পরিস্থিতি থেকে কোনোভাবেই দৃষ্টি সরিয়ে না নেওয়া।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন যুদ্ধ ও সংকট দেখলেও গাজার পরিস্থিতি ভিন্ন মাত্রার বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, শুধু সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত শক্তি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়; শক্তিকে অবশ্যই আইনের কাঠামোর মধ্যে পরিচালিত করতে হবে।

বিশ্বের পরিবর্তনশীল ক্ষমতার কাঠামো নিয়েও সতর্ক করেন গুতেরেস। তাঁর মতে, রাষ্ট্রগুলোর পাশাপাশি করপোরেশন, ব্যক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তির হাতেও ক্রমেই ক্ষমতার অংশ চলে যাচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এখনো যথেষ্ট প্রস্তুত নয়।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত