1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

৫৩৮ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন ফি ৫৬ টাকা

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২টি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। পদ দুটি হলো সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬

পদসংখ্যা: ২টি

পদের বিবরণ

১. পদের নাম: সিমেন ক্যারিয়ার

পদসংখ্যা: ৩২টি

গ্রেড: ১৯তম

বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫০৬টি

গ্রেড: ২০তম

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://dls.gov.bd

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদনে বয়সসীমা: প্রার্থীদের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করেতে হবে অনলাইনে। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত