1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

তিন দশক পর নিলামে উঠছে ডায়ানার আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত
প্রিন্সেস ডায়না

প্রিন্সেস ডায়না প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন ‘রিভেঞ্জ ড্রেস’ প্রায় ৩০ বছর পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। ঐতিহাসিক এই পোশাকটির দাম ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানির তৈরি কালো অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি ১৯৯৪ সালে লন্ডনের একটি অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা। ওই রাতেই তার সাবেক স্বামী ও তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন।

এরপর থেকেই ডায়ানার ওই পোশাকটি বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে পরিচিতি পায়। এটি ডায়ানার আত্মবিশ্বাস ও স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে।

আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি তোলা হবে। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে আয়োজিত এই নিলামে পোশাকটি অন্যতম প্রধান আকর্ষণ হবে।

সোথবির ভাষ্য, গাউনটি বিংশ শতাব্দীর অন্যতম স্মরণীয় ফ্যাশন মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ শুরুর আগেই ডায়ানার ওই পোশাক পরা ছবি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

নিউইয়র্কের নিলামের আগে গাউনটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত