1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড, দিল্লিসহ বিভিন্ন এলাকায় কম্পন

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কের পাশাপাশি বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসে ছিলেন এবং সেটি নড়তে দেখেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরেন।

এদিকে ভূমিকম্পকে ঘিরে এক্স প্ল্যাটফর্মে বিভিন্ন মিম ও রসিকতাও ছড়িয়ে পড়ে। জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের দৃশ্য এবং জিআইএফ ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানান অনেকে।

একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে নগাঁও জেলায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তবে চামোলির ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত