1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত
সংগৃহীত ছবি

টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা অজানা ঘটনা জানিয়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। প্রসেনজিতের জন্মদিন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেবশ্রী রায়ের সঙ্গে বিচ্ছেদের পর একসময় নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন প্রসেনজিৎ।

চিরঞ্জিতের ভাষ্য অনুযায়ী, ওই সময় বেশ কিছুদিন কাজও করেননি প্রসেনজিৎ এবং মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ বিরতির পর চিরঞ্জিতের সঙ্গে ‘চন্দ্রগ্রহণ’ সিনেমায় আবার অভিনয়ে ফেরেন তিনি।

চিরঞ্জিত জানান, সেই সময় প্রসেনজিৎ অনেকটাই চুপচাপ থাকতেন এবং কারও সঙ্গে তেমন কথা বলতেন না। দাদার মতো তাকে সাহস জুগিয়েছেন এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসেনজিতের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের স্মৃতিও তুলে ধরেন চিরঞ্জিত। ছোটবেলা থেকেই তাকে চেনেন বলে জানান তিনি। অভিনয়জীবনে দুজনের মধ্যে পর্দায় প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে কখনো বিরোধ তৈরি হয়নি বলেও জানান চিরঞ্জিত।

প্রসেনজিতের কর্মনিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করার পাশাপাশি কঠোর নিয়মশৃঙ্খলার মধ্যে জীবনযাপন করেন এই অভিনেতা।

চিরঞ্জিত আরও জানান, গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ সিনেমায় অভিনয়ের পর প্রসেনজিতের ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুনভাবে নিজেকে গড়ে তোলেন তিনি।

প্রসেনজিতের জন্মদিনে তার দীর্ঘ সাফল্যের ধারাবাহিকতা কামনা করে চিরঞ্জিত বলেন, টালিউডে তার অবদান ও অবস্থান আগামী দিনেও আরও সুদৃঢ় হোক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত