ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা মনে করেন, জীবনে উত্থান-পতন স্বাভাবিক। তবে কঠিন সময়েও নিজের ভেতরের আলো ও আশাবাদ ধরে রাখা জরুরি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে এমন ভাবনার কথা জানান এই অভিনেত্রী। তাঁর বক্তব্যে প্রতিকূল পরিস্থিতিতেও আত্মবিশ্বাস ও ইতিবাচকতা ধরে রাখার বার্তা উঠে এসেছে।
পূর্ণিমার পোস্টে অনুসারীরাও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন।