ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ ১০ম জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মা দুজনেই।
শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি ছেলের স্বপ্ন পূরণ এবং জীবনে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানান।
অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই জয়কে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ছেলেকে জীবনের সবচেয়ে সুন্দর উপহার হিসেবে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের ছেলে জয় জন্মগ্রহণ করে। পরের বছর ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ করেন অপু বিশ্বাস।