1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

একসঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে টিভির পর্দায় দেখা যাবে বলিউডের দুই তারকা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিতকে। ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৮’-এর একটি বিশেষ পর্বে হাজির হবেন তারা।

১৯৯৮ সালে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির একটি গানে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও মাধুরীকে। এবার সিনেমায় নয়, জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে তাদের একসঙ্গে দেখা যাবে।

ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে জানা গেছে, মাধুরী তার মারাঠি শো ‘কৌন হুনের ক্রোড়পতি’র প্রচারের জন্য অনুষ্ঠানে আসছেন। এ উপলক্ষে অমিতাভ ও মাধুরী চলতি সপ্তাহে বিশেষ পর্বটির শুটিং করবেন।

এর আগে ২০০১ সালে প্রথমবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে এসেছিলেন মাধুরী। পরে ২০১০ সালে শোটির চতুর্থ সিজনেও দেখা যায় তাকে। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠানটির অংশ হতে যাচ্ছেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত