1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, মিরপুরে আগুন-ভাঙচুর

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত
সংগৃহীত: ছবি

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত