1. admin@weeklyjagat.com : Rijon Ahmed :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিদের কার্যক্রম বন্ধের ঘোষণা একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির তরুণদের সুস্থ রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার উদ্যোগ ## ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, আহত ৩ দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক # আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দেশের বাজারে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর দেবীরূপে পরীমনি, ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ইজতেমার তারিখ ঘোষণার আহ্বানসহ সাদ অনুসারীদের ৬ দফা দাবি

জাতীয় সাপ্তাহিক জগত ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

অবিলম্বে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা এবং দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সরকারি আদেশ জারির দাবি জানিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ছয় দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে বাধা দেওয়ার সমালোচনা করেন মারকাজ অনুসারীরা। তাদের দাবি, মাওলানা সাদ কুরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সমালোচকদের চ্যালেঞ্জ জানাতেও তারা প্রস্তুত বলে জানান।

টঙ্গীর ইজতেমা ময়দানের মালিকানা সরকারের উল্লেখ করে জোবায়েরপন্থিদের কাউকে মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না—এমন বক্তব্যেরও সমালোচনা করেন তারা।

এ ছাড়া ইজতেমা ও তাবলীগ কার্যক্রম নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মারকাজ অনুসারীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় সাপ্তাহিক জগত
প্রযুক্তি সহায়তায় জাতীয় সাপ্তাহিক জগত