
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
সংশোধিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগে এ ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার বিষয়টি বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটি প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।