প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:০৫ পি.এম
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২২ সেপ্টেম্বর পর্যন্ত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডে প্রোডাকশন ম্যানেজার (ভিসিএম/পিভিসি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের তথ্য:
- পদ: প্রোডাকশন ম্যানেজার (ভিসিএম/পিভিসি)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: প্লাস্টিকস ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
- অন্যান্য যোগ্যতা: প্রোডাকশন প্রক্রিয়া-সংক্রান্ত কাজে দক্ষতা
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: নারায়ণগঞ্জ
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন: যোগ্য প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ সেপ্টেম্বর ২০২৬।
Copyright © 2026 জাতীয় সাপ্তাহিক জগত. All rights reserved.