
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দ্রুতই দর্শকের নজর কাড়েন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংসহ বিভিন্ন সময়ে পপির সঙ্গে তার মা থাকতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের দূরত্বের বিষয়টি সামনে এসেছে। পপির মায়ের পক্ষ থেকেও মেয়েকে নিয়ে বিভিন্ন অভিযোগ করা হয়েছে।
এদিকে এক বক্তব্যে পপি তার সৎমায়ের সংসার থেকে পাওয়া কষ্টের কথা তুলে ধরেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, প্রায় ৩০ বছর ধরে কষ্ট করলেও পরিবারের সদস্যরা তার কষ্ট বুঝতে পারেননি।
পপির ভাষ্য, তাকে সবসময় অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিবারের চাহিদা পূরণ করলেও তা কখনো শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে। সৎমায়ের সংসার থেকে পাওয়া আঘাতের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি বলেও জানান এই অভিনেত্রী।